1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নারীদের বাদ দিয়ে রাষ্ট্র গঠন সম্ভব নয়: তেরখাদায় মহিলা সমাবেশে আজিজুল বারী হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নারীদের বাদ দিয়ে রাষ্ট্র গঠন সম্ভব নয়: তেরখাদায় মহিলা সমাবেশে আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার

 

খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো জাতি বা রাষ্ট্র কখনোই এগিয়ে যেতে পারে না। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি।

বৃহস্পতিবার ( ৫ ই ফেব্রুয়ারি ) দুপুরে খুলনার তেরখাদা উপজেলার রাজু শেখের বাড়িতে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণও অত্যন্ত জরুরি। এতে নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে উঠবে। তেরখাদাসহ গ্রামাঞ্চলে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।
আজিজুল বারী হেলাল বলেন, নারীর ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয়। তার নেতৃত্বাধীন সরকারই প্রথম বিধবা ভাতা ও বয়স্ক ভাতা চালু করে এবং নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। এসব কার্ডের মালিকানা থাকবে পরিবারের প্রধান নারী সদস্যের হাতে, যার মাধ্যমে নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপির নেতা চৌধুরী কাওছার আলী, ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, গোলাম মোস্তফা ভুট্টু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নারীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com