1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধৈর্য, সৌজন্য ও দায়িত্বশীল আচরণই একজন আদর্শ প্রধান এজেন্টের পরিচয়: আজিজুল বারী হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধৈর্য, সৌজন্য ও দায়িত্বশীল আচরণই একজন আদর্শ প্রধান এজেন্টের পরিচয়: আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার

 

খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রধান এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালন করা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি গণতন্ত্র রক্ষার নৈতিক দায়িত্বও।
ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা এবং যেকোনো অনিয়ম বা সমস্যা হলে তা আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা প্রধান এজেন্টদের মূল দায়িত্ব।
কোনো অবস্থাতেই উত্তেজনা সৃষ্টি, বিশৃঙ্খলা বা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না। জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ হলো স্বচ্ছতা, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করা।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন যথাযথভাবে অনুসরণ করলে ভোটের পরিবেশ সুন্দর থাকবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা শক্তিশালী হবে। প্রধান এজেন্টদের উচিত কেন্দ্রভিত্তিক সকল তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ রাখা এবং ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী দায়িত্ব সম্পন্ন করা।
ধৈর্য, সৌজন্য ও দায়িত্বশীল আচরণই একজন আদর্শ প্রধান এজেন্টের পরিচয়।

তিনি ১০ ই ফেব্রুয়ারি ( মঙ্গলবার ) সকাল ৬.৩০ মিনিটে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রধান এজেন্টদের দায়িত্ব বণ্টন ও সচেতনমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক স্বজল, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সাধারন সম্পাদক জাবেদ হোসেন মল্লিক, তেরখাদা বিএনপি নেতা চৌধূরী কাউসার আলী, দিঘলিয়া বিএনপি নেতা মোল্লা সাইফুর রহমান মিন্টু, রকিব মল্লিক, জেলা বিএনপির সদস্য এম এ সালাম, খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, বিএনপি নেতা এসএ আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, শেখ আঃ সাঈদ, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলামসহ খুলনা-৪ আসনের প্রধান এজেন্টবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com