1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় তারেক রহমানের বিজয় উপলক্ষে বগুড়া কেন্দ্রীয় বাইতুল রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় তারেক রহমানের বিজয় উপলক্ষে বগুড়া কেন্দ্রীয় বাইতুল রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া

মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশাল জয় এবং খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোনাজাতে তারেক রহমানের উত্তরোত্তর সাফল্য এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও তারেক রহমানের নির্বাচনি এলাকার সমন্বয়ক রেজাউল করিম বাদশা বলেন, ‌‘আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন। ২০০১ থেকে ২০০৬ সালে বগুড়ায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তার হাত ধরেই হয়েছে। তার অন্তরে বগুড়ার জন্য যে ভালোবাসা রয়েছে, তা আপনারা বারবার প্রমাণ পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান এই জেলার সন্তান হিসেবে বগুড়ার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সব সময় সচেষ্ট ছিলেন। আগামীর স্মার্ট ও উন্নত বাংলাদেশে বগুড়া যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে, সেটিই এখন তাদের প্রধান প্রত্যাশা।’

বগুড়া-৬ আসনে তারেক রহমান দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারেক রহমান ছাড়াও বগুড়ার অন্যান্য ছয়টি আসনেও ধানের শীষের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com