1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা শোকরানা ও তার স্ত্রী, ৮ বছর পর দুদকের অব্যাহতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা শোকরানা ও তার স্ত্রী, ৮ বছর পর দুদকের অব্যাহতি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার

 

দীর্ঘ ৮ বছরের দীর্ঘ তদন্ত শেষে অবশেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে দায়মুক্তি পেলেন বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা এবং তার সহধর্মিনী নাজনীন বেগম।তাদের বিরুদ্ধে আনীত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুদক কর্তৃপক্ষ তাদের এই অব্যাহতি প্রদান করে।

আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত অব্যাহতি পত্র প্রদান করা হয়। দুদক সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় আট বছর ধরে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পদের চুলচেরা বিশ্লেষণ এবং ব্যাপক অনুসন্ধান শেষে কোনো প্রকার অসঙ্গতি বা দুর্নীতির প্রমাণ মেলেনি। ফলে কমিশন আইন অনুযায়ী এই অনুসন্ধান পরিসমাপ্তি ঘোষণা করে তাদের অভিযোগ থেকে নিষ্কৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা বলেন, “আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। দীর্ঘ ৮ বছর ধরে একটি মিথ্যা অভিযোগের ছায়ায় আমাদের পরিবারকে মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। সত্যের জয় হবেই—এই বিশ্বাস আমাদের ছিল। আজ দুদক কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে সেই সত্যতা নিশ্চিত করেছে এবং আমরা কলঙ্কমুক্ত হয়েছি।”

উল্লেখ্য, উত্তরবঙ্গের অন্যতম সফল ব্যবসায়ী মো. শোকরানা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন চার তারকা মানের হোটেল ‘নাজ গার্ডেন’র মাধ্যমে পর্যটন ও আবাসন শিল্পে বিশেষ অবদান রেখে আসছেন। দীর্ঘ তদন্তকালে তিনি ও তার পরিবার সকল প্রকার আইনি প্রক্রিয়ায় দুদককে সহযোগিতা করেছেন। অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার সংবাদে বগুড়ার ব্যবসায়ী মহল এবং তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com