
খুলনা-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শনিবার ( ২৮ শে ফেব্রুয়ারি ) দুপুরে খুলনার রূপসার আইচগাতীতে তাঁর প্রধান কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা মনিশংকর নাগ, দিলিপ কুমার দাস, দীগবিজয় মজুমদার, রূপসা পূজা উদযাপন পরিষদ নেতা গোপাল চন্দ্র মন্ডল, চিত্ত রঞ্জন সেন, সমর কুমার মন্ডল, পিন্টু গোপাল দে, রঞ্জু হালদার, মিহির পাল, মৃন্ময় ধর শিপন, আশুতোষ ব্যানার্জী, গোপীনাথ সেন, উজ্জ্বল সরকার, মিলন মিশ্র, অলোক বিশ্বাস, সমীর কৃষ্ণ ঢালী, বিপ্লব শিকদার, সুধাংশু কুমার বিশ্বাস ও সন্তোষ কুমার বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক অগ্রগতিতে তার সক্রিয় ভূমিকা কামনা করেন।