1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকারী বিক্রম ও বেবী খাতুন গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকারী বিক্রম ও বেবী খাতুন গ্রেফতার

মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৯ বার

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে চাঞ্চল্যকর হাফেজ মাওলানা সাইফুল ইসলাম (৪১) হত্যা মামলার এজাহার নামীয় ১ নং পলাতক আসামী ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম (৩২) এবং ৩নং পলাতক আসামী মোছাঃ বেবী খাতুন (৫২) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার।

উল্লিখিত মামলার এজাহারের বর্ণনামতে, গত (১ মার্চ) ভিকটিম হাফেজ মওলানা সাইফুল ইসলাম(৪১), পিতা মৃতঃ নওশের আলী, সাং খান্দার, থানা-বগুড়া সদর। ৪ জন রাজমিস্ত্রি নিয়ে তার ক্রয়কৃত বগুড়া শহরের ঠনঠনিয়া মৌজার মাহবুবনগর শাহী ঈদগাহ মাঠ সংলগ্ন জমিতে সীমানা প্রাচীর দিচ্ছিলেন। তখন বিবাদী পক্ষ ঘটনাস্থলে এসে সীমানা প্রাচীর দেওয়ার বিষয়ে জিজ্ঞসা করে এবং সীমানা প্রাচীর তৈরির কার্যক্রম বন্ধ রাখার আদেশ করেন। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বিবাদীগন ভিকটিমের উপর অতর্কিত হামলা করে এবং গ্রেফতারকৃত ১নং এজাহার নামীয় আসামী ইয়ার মোহাম্মদ (ওরফে) বিক্রম (৩২) এর কোমর থেকে চাকু বের করে ভিকটিম হাফেজ মওলানা সাইফুল ইসলাম এর তলপেটে আঘাত করে মারাত্বক জখম করে। এরপর ভিকটিমের ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে বিবাদীগন দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষনিকভাবে ভিকটিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার জরুরী বিভাগে নিয়ে যায়। চিকিৎসা গ্রহনকালে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ঢাকায় রেফার করেণ। পথিমধ্যে গত (১ মার্চ) রাতে সময় মৃত্যুবরন করেন। পরবর্তীতে ভিকটিমের দুলাভাই মোঃ আলী আজম (৪৫) বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যা বগুড়া সদর থানার মামলা নং-০৯, তারিখ- ০২/০৩/২০২৬ ইং, ধারা- ৪৪৭/১৪৩/৩২৪/৩২৬/৩০২/৪২৭/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০।
এরই ধারাবাহিকতায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এজাহারনামীয় আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উল্লিখিত হত্যা মামলার ১ নং এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার হতে পরিত্রান পাওয়ার জন্য বগুড়া ধুনট থানার মোহনপুর উত্তরপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় আজ (২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় সিপিএসসি বগুড়া, র‍্যাব -১২ এর একটি চৌকস আভিযানিক দল বগুড়া ধুনট থানার মোহনপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার ১নং এজাহার নামীয় পলাতক আসামী ইয়ার মোহাম্মদ (ওরফে) বিক্রম (৩২), পিতা মোঃ হযরত আলী, সাং ঠনঠনিয়া পশ্চিমপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার ধুনট থানার মোহনপুর গ্রামস্থ তার বাবার বাড়ী থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। একই তারিখ সকাল আনুমানিক সাড়ে ৫ টার সময় বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহানামীয় ৩নং পলাতক আসামী মোছাঃ বেবী খাতুন (৫২), স্বামী মোঃ হযরত আলী, সাং-ঠনঠনিয়া পশ্চিমপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বগুড়া সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com