1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সরদার হারুনুর রশীদের ২৩ তম স্মরনসভায় পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সরদার হারুনুর রশীদের ২৩ তম স্মরনসভায় পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ বার

নিজস্ব সংবাদদাতা , খুলনাঃ খুলনা জেলার রূপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হারুনার রশিদের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরনসভা ২৩ শে ফেব্রুয়ারী ~২০২৪ শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

স্মরনসভায় খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী বলেছেন প্রয়াত হারুনার রশিদ ছিলেন আওয়ামী লীগের একটি অপরিহার্য নাম।

সকলের নিকট তিনি ছিলেন একজন গ্রহনযোগ্য মানুষ । নির্লোভ ব্যক্তিত্ব এবং সদাহাস্যজ্বল মানুষ ছিলেন।রাজনৈতিক অঙ্গনে তাঁর ছিলো অবাধ বিচরণ।

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএম মুজিবুর রহমান , বিএম এ সালাম , এ্যাড. নিমাই চন্দ্র রায় , জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান জামাল , খুলনা- ৬ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু , জেলা আওয়ামী লীগ

প্রভাবশালী সদস্য , রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: জামিল খান ,জেলার নেত্রী পাপিয়া সরোয়ার শিউলী , জেলার নেত্রী শাহিনা আক্তার লিপি , জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ মো: আবু হানিফ , জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ , জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান রাসেল।

হারুনার রশিদ স্মৃতি সংসদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রয়াত হারুনার রশিদের ভ্রাতা শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার।

শ্রীফলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজিম মোড়লের সঞ্চালায় শুভেচ্ছা বক্তৃতা করেন সহকারী বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন ,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা , আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক, রবিউল ইসলাম বিশ্বাস , সরদার মিজানুর রহমান , সরদার কামরুজ্জামান , আলম হাওলাদার , কামরুল ইসলাম সরদার , জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান নুর , এইচএম কামাল হোসেন , প্রচার সম্পাদক মো: ওহিদুজ্জামান , দপ্তর সম্পাদক আবু সাঈদ খাঁন সহ এসময় আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা ইলিয়াস হোসেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com