1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ : সাবেক অফিস সহকারীর লোকজন এখনো দাপটে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ : সাবেক অফিস সহকারীর লোকজন এখনো দাপটে

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯২ বার

 

বগুড়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও রহস্যজনক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। জানা গেছে, অফিসের এক সাবেক অফিস সহকারী ইতোমধ্যে দায়িত্ব থেকে চলে গেলেও তার রেখে যাওয়া গাড়ির ড্রাইভারসহ কয়েকজন ব্যক্তি এখনো অফিসে বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে।

সূত্র জানায়, তারা কেউই সরকারি কর্মচারী নন। তবুও প্রতিদিন অফিসে এসে বিভিন্ন কাজকর্মে জড়িত থাকছেন এবং অফিসের ভেতরে তাদের অবাধ যাতায়াত রয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ও দলিল সংশ্লিষ্ট সেবাগ্রহীতাদের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন—কোন শক্তির বলে তারা সরকারি চাকরি না করেও এখনো বগুড়া সাব-রেজিস্ট্রি অফিসে কাজ করছে? তাদের দায়িত্ব কী, আর তাদের বেতনই বা কে দিচ্ছে—এসব বিষয় নিয়েও তৈরি হয়েছে রহস্য।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি।

এ নিয়ে বিস্তারিত তথ্য ও অনুসন্ধানী প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com