1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় রাজাপুর অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় রাজাপুর অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৪ বার

 

খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন রাজাপুর অক্সিজেন ব্যাংক-এর উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৭ মার্চ ( শনিবার ) সন্ধ্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে রাজাপুর খেয়াঘাট অক্সিজেন ব্যাংকের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০২১ সালে করোনাকালীন সময়ে রাজাপুর এলাকার একদল বন্ধুমহলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে— অসহায় ও দুঃস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে ওষুধ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে ভর্তি করানো, তাদের জন্য বই ও স্কুল ড্রেসের ব্যবস্থা করা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ।
এসব কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজাপুর অক্সিজেন ব্যাংকের সভাপতি মোঃ নয়ন মোড়ল, সাধারণ সম্পাদক মাসুদ মীর, মোঃ আজাদ গাজী, মোঃ জাহিদুর রহমান ( রনি ), প্রসান্ত বিশ্বাস, মোঃ খান সাইফুল ইসলাম ( রাজু ), মোঃ সবুজ হাওলাদার, এস এম বেল্লাল হোসেন, মোঃ রুমী, মোঃ লিমন হাওলাদার, মোঃ ফরহাদ হোসেন, মোঃ হাসান হাওলাদার, মোঃ সবুজ মল্লিক, মোঃ রকি, মোঃ মুন্না মল্লিক, মোঃ আসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ তুহিনসহ সংগঠনটির সম্মানিত সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com