1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় আন্তর্জাতিক নারী দিবস ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় আন্তর্জাতিক নারী দিবস ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮২ বার

 

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে খুলনার রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ৮ ই মার্চ বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মো: ইফতেখারুল ইসলাম শামীম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, মেডিকেল অফিসার ডা: আলামিন,উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস।

বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহানউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম তরফাদার, ইউআরসি ইনসট্রাক্টর এহতেশামুল হক, সহকারী পরিবার ও পরিকল্পনা সুমন মল্লিক, ব্রাক এরিয়া ম্যানেজার অসীম কুমার দাস, ইসলামী রিলিফ বাংলাদেশ উপজেলা ইনচার্জ মোঃ জাকারিয়া, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন,রূপসা রিপোটার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ,ম আয়ূব আলী, রূপসা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম মুর্শিদ আলী, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, উদ্যোক্তা মিতালী পাল,খালেদা বেগম, রিক্তা বেগম, রশিদা বেগম, নাসিমা বেগম, খাদেজা বেগম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গড়ে তুলতে নারীর সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি পেলেই দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, সম্মান ও সমতার দাবি বিশ্বব্যাপী তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, ক্ষমতায়ন এবং বৈষম্য দূরীকরণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে উদ্যোক্তা মিতালি পালকে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com