1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাজাহানপুরে সাংবাদিককে নিয়ে কটূক্তি ও অপপ্রচার: তীব্র নিন্দা ও প্রতিবাদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাজাহানপুরে সাংবাদিককে নিয়ে কটূক্তি ও অপপ্রচার: তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৪ বার

 

বগুড়ার শাজাহানপুরে কৃষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় একুশে টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার ও অশালীন ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইযুব আলীর বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সাংবাদিকরা বলেন, একজন পেশাদার সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে জনস্বার্থে সংবাদ প্রকাশ করেছেন। সেই কারণে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক ও অশালীন মন্তব্য করা অত্যন্ত নিন্দনীয় এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

তারা আরও বলেন, এ ধরনের আচরণ গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com