1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় কৃষকের নিকট জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় কৃষকের নিকট জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলু চাষিদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে। চাঁদাবাজির ঘটনায় ঘটনাস্থল থেকে পালিয়ে কোন মতে রক্ষা পায় তারা।

এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শাহজানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ডে সড়কের উপর ঘটনাটি ঘটেছে।

অভিযোগকারী কৃষক মেহেদী হাবীব আব্বাসী (৪৮) অভিযোগে উল্লেখ করেন, গত প্রায় ১৬ দিন ধরে খরনা ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও এলাকায় আলু চাষিরা আলু হিমাগারে নেওয়ার সময় তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবী করা হচ্ছে।

গত (৮ মার্চ) সন্ধ্যা ৭ টার সময় তিনি নিজ বাড়ি থেকে, আলু হিমাগারে নিয়ে যাওয়ার পথে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম স্ট্যান্ড এলাকায় রাজশাহী-বগুড়া মহাসড়কে পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন ও শহীদ সহ কয়েকজন তার আলুবাহী গাড়ির পথরোধ করে।

এ সময় তারা বস্তা প্রতি ২০ টাকা করে চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চাঁদা না দিলে আলু হিমাগারে নিতে দেবে না, বলে হুমকি দেয়। এমনকি তাকে তুলে নেওয়ার হুমকি দিয়ে প্রাণনাশের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

বীরগ্রাম বাসস্ট্যান্ডে উপস্থিত স্থানীয় জনতা চাঁদাবাজির কর্মকাণ্ড দেখে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ধাওয়া করে। তখন তারা পালিয়ে কোন মতে জীবন রক্ষা করেন।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোথাও চাঁদাবাজি করতে যাইনি আমার নামে বিভ্রান্তকর তথ্য ছাড়ানো হচ্ছে।

তবে স্থানীয় প্রত্যক্ষদর্শী, তাজনুর ইসলাম জাহাঙ্গীর আলম আপেলসহ অনেকে জানান, কৃষকের কাছে চাঁদা না পেয়ে যখন জোর করে ওই কৃষককে অপহরণের চেষ্টা করছিল তখন আমরা বিষয়টি প্রতিবাদ করি। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা।
শাজাহানপুর থানার (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় এক কৃষক চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন। ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান বলেন, খাজনা আদায় হতে যেখানে কেনাবেচা হবে। সড়কে চাঁদা তোলা সম্পূর্ণ অবৈধ। আর যারা চাঁদা তুলেছে তারা ইজারাদার নয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com