1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শ্রমিকদের স্বার্থে রেজাউল করিম বাদশাকে ভোট দেওয়ার আহ্বান – মাহমুদ শরীফ মিঠু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শ্রমিকদের স্বার্থে রেজাউল করিম বাদশাকে ভোট দেওয়ার আহ্বান – মাহমুদ শরীফ মিঠু

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৬ বার

বগুড়া জেলার ৩১টি বেসিক শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বগুড়া শহরের কলোনী বাজার সংলগ্ন বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও বগুড়া ফল ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ মাহমুদ শরীফ মিঠু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৯ এপ্রিল বগুড়া সদর উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ এবং উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, শ্রমিক সংগঠনগুলোর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন মন্ডল, বগুড়া রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন, বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাবেক সভাপতি ও বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম, বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি আরমান হোসেন ডলার এবং জাকপা বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মন্ডল। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com