1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া অর্থঋণ আদালতের নিলাম জালিয়াতিতে খলনায়ক কামাল গংয়ের সম্পৃক্ততার অভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া অর্থঋণ আদালতের নিলাম জালিয়াতিতে খলনায়ক কামাল গংয়ের সম্পৃক্ততার অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৩ বার

বগুড়া জেলা অর্থঋণ আদালতের নিলাম প্রক্রিয়াকে কেন্দ্র করে জালিয়াতির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কথিত খলনায়ক ও ভূমিদস্যু হিসেবে পরিচিত কামাল গংয়ের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট নিলাম কার্যক্রমে অনিয়ম করে অধিক লাভের আশায় বিভিন্ন সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে একাধিক ব্যক্তির নামের তালিকা ইতোমধ্যে এক প্রতিনিধির হাতে এসেছে বলে জানা গেছে। অভিযোগকারীদের দাবি, এই চক্রের সদস্যরা নিজেদের প্রকৃত ব্যবসা-বাণিজ্য ছেড়ে দিয়ে কম সময়ের মধ্যে অধিক লাভের আশায় নিলাম জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়েছে।

আরও অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের স্থায়ী বাসা-বাড়ি ছেড়ে শহরের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করে কার্যক্রম পরিচালনা করছে। তাদের চলাফেরা ও কথাবার্তার ধরন নিয়েও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা রয়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com