1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় রাজাপুর অক্সিজেন ব্যাংকের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় রাজাপুর অক্সিজেন ব্যাংকের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৬ বার

খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন রাজাপুর অক্সিজেন ব্যাংক এর উদ্যোগে ১৮৫ টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ১৪ মার্চ ( শনিবার ) সন্ধ্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে রাজাপুর খেয়াঘাটে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এসময় উপস্থিত ছিলেন রাজাপুর অক্সিজেন ব্যাংকের সভাপতি নয়ন মোড়ল, সাধারণ সম্পাদক মাসুদ মীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আজাদ গাজী, সৈয়দ শামীম হোসেন, মোঃ ফয়জুল কবির ( লিমন ), এম. ডি. আসাদুজ্জামান ( রনি ), প্রশান্ত বিশ্বাস, চন্দন শীল, মোঃ ফরহাদ হোসেন, মোঃ হাসান হাওলাদার, মোঃ সবুজ মল্লিক, মোঃ রকি, মোঃ আসলাম, শেখ তামিম, রোমান খান, রহমত উল্লাহ খান রাফু, মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ তুহিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com