
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন এবং জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বিলহামলা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি সেচ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিলহামলা খালটি পুনঃখননের ফলে অত্র এলাকার শত শত হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে কৃষকরা মুক্তি পাবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, জলাশয় সংস্কারের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ কয়েকশ স্থানীয় সুবিধাভোগী কৃষক উপস্থিত ছিলেন। খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।