1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর ঈদ উপহার পেলেন ৩৫০ জন অসহায় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর ঈদ উপহার পেলেন ৩৫০ জন অসহায়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮৫ বার

আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ শে মার্চ ) দিনব্যাপী খুলনা জেলার রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়ন ও আইচগাতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৩৫০ জন অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

আইচগাতী ইউনিয়নের রাজাপুর ভ্রাতৃমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান রুনু বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে আজিজুল বারী হেলাল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আপনারা একজন যোগ্য ও সৎ মানুষকে বেছে নিয়েছেন, যিনি এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি সুখে-দুঃখে, রাজনৈতিক প্রতিকূল সময়েও। ভবিষ্যতেও আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করতে চাই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও আপনারা সঠিক নেতৃত্ব বেছে নেবেন বলে আমি বিশ্বাস করি।

রুনু বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোল্যা জাহিদুল ইসলাম, নয়ন মোড়ল, মোঃ রয়েল, মাসুদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস শেখ, রাজু মল্লিক, ছাত্রদল নেতা রিপন আহম্মেদ হৃদয়, মোঃ ওদুদ হোসেন, রনি জমাদ্দার, ইউসুফ মল্লিক, বিএনপি নেতা জাকির তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com