
খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের একতা যুব সংঘ কতৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী, ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৩ শে মার্চ দুর্জনীমহল সুইচগেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এ্যাডভোকেট শেখ মো: মনজিল আলী, এবং সঞ্চালনায় ছিলেন মির্জা তারেক।
প্রধান অতিথির বক্তব্য আতাউর রহমান রুনু বক্তব্যে বলেন, প্রিয় দূর্জনীমহলবাসী, আপনাদের সহযোগিতায় আমাদের কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল ভাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই সাফল্যের জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।
এবার আমাদের দেওয়ার পালা। নির্বাচনী ইশতেহারের প্রতিটি বিষয় ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আমি আগামীতে রূপসা উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চাই।
আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। আমি নিজেও আপনাদের জন্য দোয়া করি। রূপসার উন্নয়নে আমাকে সুযোগ দেবেন ইনশাআল্লাহ।
আজকের এই অনুষ্ঠান ঈদের আনন্দ উদযাপন করার সুযোগ, এবং এখানে সবাই সুন্দর মনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবে। আপনাদের জন্য আবারো দোয়া রইল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল, মৎস জীবি দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, রূপসা উপজেলা বিএনপি নেতা আব্দুর রহমান, মাসুদ হোসেন, তরুণ দলের ডা: খান আলমগীর, রাজু মল্লিক, মোয়াজ, শোহান জাকির সহ প্রমুখ।