
বগুড়ার কাহালু উপজেলায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কাহালু পৌরসভার উলট্ট মধ্যপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ মোছাঃ তানজিলা খাতুন (৪০), তিনি মৃত ইসমাইল হোসেনের স্ত্রী এবং আব্দুল গফুরের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। এ সুযোগে তিনি নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে তার ছেলে তানভীর (৯), মেয়ে ইসরাত জাহান (২০) এবং জামাতা শরিফুল ইসলাম (২৪) একটি দাওয়াত থেকে বাড়ি ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কাহালু থানা পুলিশ বিষয়টি অবগত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।