1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় চেয়ারম্যান পদে বহাল বিএনপি নেতা আব্দুল মতিন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় চেয়ারম্যান পদে বহাল বিএনপি নেতা আব্দুল মতিন

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০৮ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন বিএনপি নেতা আব্দুল মতিন। দায়িত্ব ফিরে পাওয়ার পর এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর দৃশ্য দেখা গেছে।

বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে আব্দুল মতিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর ফলে পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শামছুর রহমানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা বাতিল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে বগুড়া সদর থানার একটি মামলায় আব্দুল মতিনকে আসামি করা হয়। ওই সময় তাকে অনুপস্থিত দেখিয়ে গত বছরের ডিসেম্বরে প্যানেল চেয়ারম্যান শামছুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বিষয়টিকে পরিকল্পিত হয়রানি বলে দাবি করেছেন স্থানীয়রা।

আব্দুল মতিন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইবার নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়দের মতে, তার জনপ্রিয়তা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণেই তিনি ব্যাপক জনসমর্থন পেয়েছেন।

পদ ফিরে পেতে গত ১ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেন আব্দুল মতিন। পরে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করলে আদালত গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া জেলা প্রশাসকের পূর্বের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, গত ১২ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে পুনরায় দায়িত্ব প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়।

দায়িত্ব ফিরে পেয়ে আব্দুল মতিন বলেন, “আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই। আদালতের রায়ের মাধ্যমে আবারও মানুষের সেবা করার সুযোগ পেয়েছি।”

এদিকে, এলাকাবাসী তাদের নির্বাচিত চেয়ারম্যানকে ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তার মাধ্যমে উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com