
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রূপসা উপজেলায় পালিত হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার ২৬ শে মার্চ বিজয় মঞ্চে পুষ্পস্তবক অর্পণ, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় ।
সকালে রূপসা উপজেলা বিজয় মঞ্চে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসন, রূপসা থানা, রূপসা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, রূপসা পল্লী বিদ্যুৎ সমিতি, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, সেনের বাজার পল্লী বিদ্যুৎ সমিতি , রূপসা সাব রেজিস্ট্রি অফিস ও সিপিবিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও একাডেমি সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর , প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ , উপজেলা প্রকৌশলী শোভন সরকার, রূপসা থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ আব্দুস সবুর খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস , শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, পল্লী বিদ্যুৎ এজিএম এমএ হালিম খান, কনক হোসেন, অধ্যক্ষ অজিত সরকার, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান , মইন উদ্দিন , গোলাম মোস্তফা , বজলুর রশিদ আজাদ , রূপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন ।
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, বীর মুক্তিযোদ্ধা খায়রুল হোসেন, এ্যাড. মুজিবুর রহমান, মুস্তাইন তালুকদার, বজলুর রশিদ আজাদ, ওয়াজেদ শিকদার, রবীন্দ্রনাথ বিশ্বাস, হরষিত রায়, আবুল ফজর হেলাল, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, বিএনপি নেতা হুমায়ূন কবীর, মহসিন জমাদ্দার, খন্দকার শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামী নেতা হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির, সাইফুল ইসলাম প্রমুখ।