1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার

বগুড়ার নন্দীগ্রামে মরহুম আলহাজ্ব খয়রাত আলী আকন্দ এর স্বরণে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ ইং এর ফলাফল প্রকাশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮শে মার্চ) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ হলরুমে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাধারণ গ্রেডে ও ট্যালেন্টপুলে উপজেলা ব্যাপী পঞ্চম শ্রেণীর ১০জন শিক্ষার্থী এবং অষ্টম শ্রেণীর ৮জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হন এবং পুরস্কার গ্রহণ করেন। প্রাপ্ত তথ্যে সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন নন্দীগ্রাম মা স্কুল এন্ড কলেজ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাহী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের পক্ষে তার ছোট ভাই বিশিষ্ট সমাজ সেবক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. জামাল হোসেন, প্রধান উপদেষ্টা-কীটতত্ব বিভাগ (নিপসম)’ ঢাকা এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার, প্রধান আলোচক- বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজী) মো. গোলাম রব্বানী, প্রধান পৃষ্টপোষক- নন্দীগ্রাম দিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা (এস,এস,সি, ইউনিভার্সিটি অব পোর্টমাউথ, ইংল্যান্ড) ইঞ্জিঃ ইফতিয়ার ইসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহান, নন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, মা স্কুল এন্ড কলেজের পরিচালক মো. শামীমুর রহমান প্রমূখ।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com