1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে সড়কে এক নারীর লাশ উদ্ধার, সন্ধান মিলাতে কাজ করছে পুলিশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে সড়কে এক নারীর লাশ উদ্ধার, সন্ধান মিলাতে কাজ করছে পুলিশ

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭১ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া এলাকায় ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়কে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ পাওয়া গেছে।

রবিবার সন্ধ্যায় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় অন্ধকারে পড়েছিলেন ওই নারী। গুরুতর আহত ভেবে স্থানীয়রা ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা দেখেন ওই নারী মৃত।

এরপর ঘটনাস্থলে পৌঁছান সদর থানা ও বোদা হাইওয়ে থানা পুলিশ কোন গাড়ির সাথে এই দুর্ঘটনা ঘটেছে সেটা স্পষ্ট নয় বলে জানিয়েছেন তারা। পরে সেখান থেকে অজ্ঞাত ওই মহিলার লাশটি ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিয়ে যাওয়া হয়।

লাশটি সনাক্ত করতে হাইওয়ে থানা পুলিশ  ঠাকুরগাঁও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই এর সহযোগিতা নেয় তারা শনাক্তকরণে কাজ করছে।

এই বিষয়ে বোদা হাইওয়ে থানার এস আই আতিক বলেন খবর পাওয়া মাত্রই তারা জগন্নাথপুর ইউনিয়নের দোডাপাড়া নামক এলাকায় পৌঁছান। সেখানে তারা মাথায় গুরুতর রক্তাক্ত অবস্থায় ৪০ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত নামা এক মহিলার লাশ পায়।

এখন পর্যন্ত ওই নারীর কোন ধরনের পরিচয় সনাক্ত করা যায়নি। তবে তারা সনাক্ত করার জন্য কাজ করছে। ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় আশপাশের জেলার কেউ যদি এই নারীকে চিনতে পায় তাহলে বোদা ভাইয়ের থানার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। অজ্ঞাত অবস্থায় বর্তমান এই নারীর মরদেহটি জেনারেল হাসপাতালের লাশ ঘরে রাখা আছে।

 

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com