1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরায় পুলিশ অভিযান চালিয়ে সাত হাজার লিটার পেট্রোলসহ ৪ জন আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরায় পুলিশ অভিযান চালিয়ে সাত হাজার লিটার পেট্রোলসহ ৪ জন আটক

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার

 

সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনের সময় সাত হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগো লাগানো একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক এবং ওই পেট্রোলের দাবিদার চার ডিলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আটক ট্রাকচালকের নাম মো. রিপন শেখ (৩৮)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার ইসমাইল শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে সদরের গাভা এলাকায় ট্রাকটিকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ ট্রাকটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। পরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে সাত হাজার লিটার পেট্রোলসহ ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয় এবং চালককে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, জব্দ করা ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আটক চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com