1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাষ্ট্রপতি পুলিশ পদক ( পিপিএম ) প্রাপ্তির জন্য অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাষ্ট্রপতি পুলিশ পদক ( পিপিএম ) প্রাপ্তির জন্য অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার

নিজস্ব সংবাদদাতা , খুলনাঃ বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার রাষ্ট্রপতি পুলিশ পদক ( পিপিএম ) প্রাপ্তির জন্য নির্বাচিত হয়েছেন।

গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

উক্ত তালিকার ১৮৬ নম্বর ক্রমিকে মোঃ ফরহাদ সরদারের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের সম্ভ্রান্ত সরদার পরিবারের বরেণ্য সন্তান।

১ ডিসেম্বর ২০২২ থেকে ১০ জানুয়ারি ~ ২০২৪ পর্যন্ত সময়ের কার্যক্রম অনুযায়ী পুলিশ সদস্যরা এই পদক পাবেন।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় , সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে বিপিএম , ৬০ জনকে পিপিএম এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন , অপরাধ নিয়ন্ত্রণ , দক্ষতা , কর্তব্য নিষ্ঠা , সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে বিপিএম সেবা এবং ২১০ জনকে পিপিএম সেবা পদক প্রদান করার জন্য নির্বাচিত করা হয়েছে।

বিপিএম , পিপিএম প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আগামী ২৭ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশ সেবা সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দিবেন।

প্রতি বছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার থেকে রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হতে যাচ্ছে ‘পুলিশ সপ্তাহ’।

এর প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।

এখন থেকে পদক প্রাপ্তদের নামের শেষে বিপিএম এবং পিপিএম লেখা হবে।

পিপিএম পদক প্রাপ্তরা পুরস্কার হিসেবে নগদ পাবেন ৫০ হাজার টাকা এবং সনদপত্র।

এছাড়া তাদের মাসিক বেতনের সহিত যোগ হবে ১০০০ টাকা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com