1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার

 

৪ ঠা এপ্রিল সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তেরখাদা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) এস এম নুরুন্নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, উপজেলা বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, এফ এম হাবিবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক।

উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ সাবু মোল্যার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু মোল্যা, এস কে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, মোঃ পলাশ শেখ, এ্যাড, শহীদুল ইসলাম, মোঃ মোবাশ্বের আলম, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রাজু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর, মোঃ জামাল বিশ্বাস, মৎস্যজীবি দলের আহবায়ক লতিফ মোল্যা। অনুষ্ঠানে এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী বলেন, কৃষকরাই আমাদের দেশের অর্থনীতির প্রাণ। কৃষকদের যথাযথ মূল্যায়ন করে তাদের ভাগ্যোন্নয়নে করা দরকার। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও ভর্তুকির মাধ্যমে কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে।

তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের ভূমিকাও অপরিসীম। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার যে ধরণের সহায়তা দিচ্ছে তা কৃষকদের জন্যে অত্যন্ত ইতিবাচক। এ ধরণের উদ্যোগে কৃষকদের মাঝে নতুন নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তারা আরও বেশী চাষাবাদে অগ্রহী হবে।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com