
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু ৫ ই এপ্রিল ( রবিবার ) বিকালে রূপসার আইচগাতী আব্দুলের মোড়ে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরদার ফরিদ আনোয়ার, আব্দুর রহমান, এস্কেন্দার, গিয়াস, সিরাজুল, মিরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের রেজাউল ইসলাম রেজা, জাহিদ মোল্লা, নয়ন মোড়ল, হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারেফ শিকদার, শিহাবুল ইসলাম সিহাব, অনিক, সাজ্জাদ মল্লিক প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং আতাউর রহমান রুনুর পক্ষে গণসমর্থন ক্রমেই বাড়ছে। এরপর আতাউর রহমান রুনু শিরগাতি এলাকায় গনসংযোগ করেন।