1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার আইচগাতীতে শেখ আব্দুর রশিদের মতবিনিময় সভা ও গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার আইচগাতীতে শেখ আব্দুর রশিদের মতবিনিময় সভা ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ আজ বিকাল থেকে রাত পর্যন্ত আইচগাতী ইউনিয়নের বারপূণ্যর মোড়, শোলপুর, শিরগাতি, খান মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও ব্যাপক গণসংযোগ করেন।

এসময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে শেখ আব্দুর রশিদ বলেন,
“আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
রূপসা উপজেলার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব রূপসা গড়ে তুলতে কাজ করবো।

রূপসার প্রতিটি ইউনিয়নের মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ শফিকুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, মঞ্জুর আরেফিন, ফরিদ সরদার, মেজবাহ, সাদ্দাম, মতিন মোল্যা, পরাগ গোলদার, এনামুল মোল্যা, হামিদুর রশিদ, আরাফাত, মুছা শিকদার, কাশেম মল্লিকসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com