1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জোর আলোচনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জোর আলোচনা

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার

 

আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে।

বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে মাঠপর্যায়ে শুরু হয়েছে হিসাব-নিকাশ, মতবিনিময় ও নেতাকর্মীদের সক্রিয়তা।

বিএনপির পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, সদস্য শেখ আব্দুর রশিদ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু এবং রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, সাবেক ছাত্রনেতা, দক্ষিণ কোরিয়া বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ শাহজালাল শান্ত।

অপরদিকে রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লাবিবুল ইসলাম।

এছাড়া খেলাফত মজলিসের পক্ষ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা আরও বাড়বে এবং শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, জনসমর্থন ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতাই প্রার্থিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে আগ্রহ বাড়তে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, সাংগঠনিক অবস্থান, জনপ্রিয়তা ও অতীত ভূমিকা নিয়ে চলছে নানা আলোচনা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com