
গত সোমবার দিন গত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে, সিপিএসসি বগুড়া, র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাদক কারবারীদের চকসূত্রাপুরের চামড়ার গুদামের গোটা এলাকা হরিজন কলোনীতে শ্রী সনি বাসফোরের বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় গত সোমবার দিনগত রাত আনুমানিক ৩ টা ৪৫ মিনিটে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর অভিযানে সেই আলোচিত-সমালোচিত মাদক ব্যবসায়ীদের আঁতুড় ঘর চকসূত্রাপুর চামড়ার গুদাম, হরিজন কলোনীতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিযুক্ত শ্রী সনি বাশফোড় (৩০), পিতা মৃত শ্রী রঞ্জু বাশফোড়, শ্রী আকাশ হরিজন (২৫), পিতা মৃত শ্রী হীরা হরিজন, শ্রী পিলু হরিজন (৩০), পিতা-শ্রী বিল্টু হরিজন, হরিজন, সর্ব চকসূত্রাপুর চামড়া গুদাম, হরিজন কলোনী, বগুড়া।
মাদক কারবারীদেরকে ৬৫ কেজি গাঁজা, ৪ লিটার কেরু মদসহ গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি স্মার্ট মোবাইল, ১টি সিম ও নগদ ২০৫/- টাকা জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত অভিযুক্তগণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।