
প্রাকৃতিক দূর্যোগের কারণে গত কয়েকদিনে শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁও সদরে বিভিন্ন অঞ্চলে টিনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই দরিদ্র ও অসহায় মানুষগুলোর মাঝে ঘর বাড়ি নির্মাণের কাজের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে সদর উপজেলার গড়েয়া ও জগনাথপুর ইউনিয়নের ৩০ টি অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়ে।
এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি দেলাওয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জেলা সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদ, সদর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্যরা।
অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রশংসা করেন প্রতিগ্রস্ত ওই পরিবারগুলো।