1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভাটরা ইউপি নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী সোহাগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভাটরা ইউপি নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী সোহাগ

মোঃ মেহেদী হাসান, নন্দীগ্রাম
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার

 

আসন্ন ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে মো. শাহাজাদ আলম (সোহাগ) এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে তিনি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
নববর্ষকে ঘিরে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন দিন নতুন আনন্দে উচ্ছ্বাসিত হোক বাঙালির প্রাণ।” তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরের আগমনে সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও শক্তিশালী হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহাজাদ আলম (সোহাগ) দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় জনগণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন।
বাংলা নববর্ষের এই শুভক্ষণে তিনি এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা পেলে একটি উন্নত, আধুনিক ও সেবামূলক ওয়ার্ড গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com