1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে মুরগির খামার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে মুরগির খামার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ফিডমিলপাড়া এলাকায় নিজস্ব মুরগির খামার থেকে আমজাদ হোসেন আদু নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে তার ওই মুরগির খামার থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায় গতকাল রাত থেকে তার বাড়ির সাথে যোগাযোগ করেনি।

সকালে পরিবারের লোক খামারে গেলে সামনের রাস্তার দরজা বন্ধ দেখতে পায় এরপর পেছনের একটি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলে ঘরের ভেতরে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আদুকে। সে পৌর শহরের মুসলিম নগর এলাকার আকবর হোসেনের ছেলে। স্থানীয়রা জানান ঘটনা যাই হোক সেটা তদন্ত করা উচিত।

 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে গিয়েছেন পরিবারের সাথে কথা বলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যাপারগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com