1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসা উপজেলা বিএনপি'র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার

 

আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সোমবার ( ১৩ এপ্রিল ) বিকালে তিনি রূপসার আইচগাতী ইউনিয়নের সেনেরবাজার ঘাট এলাকা থেকে শত শত নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি সেনেরবাজার ঘাট থেকে শুরু হয়ে রূপসা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে।

এসময় শোভাযাত্রাটি সেনের বাজার ঘাট এলাকা থেকে শুরু হয়ে রাজাপুর ,বারো পূর্ণিয়ার মোড় , দেয়ারা বটতলার মোড় ,শ্রীফলতলার জোয়ারের হাট , পালের হাট , ঘাটভোগের আনন্দনগর ,পুটিমারি , শিয়ালী , গোয়াড়া , ডোবা , নতুন দিয়া ,কচাতলা , ঘাটভোগ মোড় , আলাইপুর বাজার টিএসবি ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । পথে পথে সাধারণ জনগণ , ব্যবসায়ী , পথচারী ও স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান এবং শোভাযাত্রায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
শোভাযাত্রা নিয়ে তিনি উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় সংক্ষিপ্ত পথসভা করেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মোঃ জাবেদ হোসেন মল্লিক বলেন, রূপসা উপজেলার উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা গঠনের লক্ষ্যে আমি কাজ করতে চাই।
দল আমাকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ জনগণের সমর্থনে বিজয় অর্জন করে রূপসাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করবো।

তিনি আরও বলেন, রূপসার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমি আমার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবো এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বকুল , ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম পাইক , ঘাটভোগ পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু , সাবেক ইউপি সদস্য নুর আলী , হিরু মল্লিক , হিরু মোড়ল , সেলিম চৌধুরী, নাসির ফকির , হাফেজ জাহিদুল ইসলাম , বাবু শেখ প্রতাপ শেখ ,আমিনুল ইসলাম লিটু , জামাল শেখ , আব্দুল্লাহ শেখ , সাইফুল ফকির , দুলাল মেম্বার ,সিরাজ কাজী , গোলাম কাজী , মোকসেদ শেখ , মিজানুর রহমান শেখ , হাফিজুর রহমান , ইমান মল্লিক , রেজাউল ইসলাম ছোট ইব্রাহিম শেখ , আবুল হাসান , মহি মল্লিক, জাকির শেখ ,মুজাহিদুল ইসলাম মাহমুদুল হাসান , ভান্ডারী , হারুন শেখ আসলাম ,আরিফ জাহিদ ,জাহাঙ্গীর মল্লিক। সাকিব , শামীম ,ইব্রাহিম , নাঈম প্রমুখ ।

এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, জাবেদ হোসেন মল্লিকের নেতৃত্বে রূপসা উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে সুসংগঠিত রয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তাঁর এই নির্বাচনী প্রচারণার মাধ্যমে উপজেলা জুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com