1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ রূপসার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় ১৩ এপ্রিল ( সোমবার ) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগ কর্মসূচির শুরুতে তিনি নৈহাটী ইউনিয়নের ব্যাংকের মোড়, জহিরের বটতলা, নিকলাপুর রাইসমিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করে তাদের মতামত গ্রহণ করেন।

পরে তিনি নৈহাটী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অসুস্থ বিএনপি নেতা ইমরান হোসেনের শারীরিক খোঁজখবর নিতে তার বাসভবনে যান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

গণসংযোগকালে শেখ আব্দুর রশিদ বলেন,
“রূপসার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। দল আমাকে মনোনয়ন দিলে রূপসার উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি আধুনিক উপজেলা গঠনে সর্বোচ্চ চেষ্টা করবো।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, বিএনপি নেতা সাইফুল্লাহ তুহিন, ইবাদুল ইসলাম, আবুল বাশার, আজাদুল ইসলাম, আল আমিন শেখ, সবুজ শেখ, আবদুল্লাহ পলাশ, খোকন মল্লিক, আলাউদ্দিন শেখ, জাকারিয়া রাজু, ফয়সাল, আল মামুন, দুলাল, জসিম, কিবরিয়া প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com