1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার

খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( তৃতীয় পর্যায় ) প্রকল্পের বাস্তবায়নে রূপসা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ই এপ্রিল ( বুধবার ) সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( তৃতীয় পর্যায় ) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাহিনুর রহমান-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মোঃ শামীমুজ্জামান শেখ, সৌমিক রায়, মোঃ নাছির উদ্দীন ও প্রদীপ কুমার সাহা। এছাড়া হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের মধ্যে বক্তব্য দেন মোঃ গোলাম হাবিব, মোঃ শাহনেওয়াজ, মোঃ মেহেদী হাসান ও তানভীর হোসেন প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি, নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা, গ্রাম আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত করে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দাখিলের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সভায় গ্রাম আদালতের গঠন, এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলার তফসিলের প্রথম অংশে ফৌজদারি ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয়, উচ্চ আদালত হতে প্রাপ্ত নথি গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি ও প্রতিবেদন প্রেরণ, গ্রাম আদালত পরিচালনায় সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com