1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর গোয়েন্দা শাখা (ডিবি )নওয়াপাড়ায় অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী লিপি (৪০) গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর গোয়েন্দা শাখা (ডিবি )নওয়াপাড়ায় অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী লিপি (৪০) গ্রেফতার

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার

১৩ এপ্রিল আনুমানিক ৬:৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), এসআই(নিঃ)/মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভা বুইকারা ০৫ নং ওয়ার্ডের জনৈকা মোছাঃ লিপি আক্তার (৪০) এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান নেয়।

এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মোছাঃ লিপি আক্তার (৪০) কে আটক করে। জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে মর্মে স্বীকার করলে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ উপস্থিতিতে ধৃত আসামী মোছাঃ লিপি আক্তার (৪০) এর পরিহিত শাড়ির আচঁলে বাধা অবস্থায় ০১ টি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনে রক্ষিত ১৫০ (একশত পঞ্চাশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ৪০,০০০ টাকা নারী পুলিশের সহয়তায় উদ্ধারপূর্বক ঘটনাস্থলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোছাঃ লিপি আক্তার (৪০) এর বিরুদ্ধে পূর্বের সর্বমোট ২৫ টি মাদকদ্রব্যের মামলা রয়েছে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মোছাঃ লিপি আক্তার (৪০) স্বামী- মৃত হিরু মোল্লা, পিতা- মৃত সামেদ আকন, সাং- বুইকারা(আকুঞ্জিপাড়া, ০৫ নং ওয়ার্ড, নওয়াপাড়া পৌরসভা), থানা-অভয়নগর, যশোর। গতকাল আসামীকে ইং ১৪/০৪/২০২৬খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com