1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ র‍্যাব -৬ কর্তৃক ১ যুবক গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ র‍্যাব -৬ কর্তৃক ১ যুবক গ্রেফতার

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার

বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‍্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।

র‍্যাব-৬ এর সিপিসি সদর কোম্পানির সুত্রে জানা যায়,ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ এপ্রিল ২০২৬ ভোর ৬টা ১৫ মিনিটে ফকিরহাটের কাটাখালী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১৩ কেজি গাঁজাসহ মোঃ ইব্রাহিম হাওলাদার (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম খুলনা জেলার খুলনা সদর থানার গগণ বাবু রোড এলাকার বাসিন্দা। অভিযানের সময় আসামির হেফাজত থেকে উদ্ধারকৃত ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com