1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবদুল জলিল মারাত্মক আহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবদুল জলিল মারাত্মক আহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও আমেনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল জলিল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। গত (২৭) ফেব্রুয়ারী দুপুর ২টায় প্রেসক্লাব থেকে বাসায় ফেরার পথে আলমপুর-সোনামুখী আঞ্চলিক সড়কের হাটসিরা নামক স্থানে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনা কবলে পড়েন তিনি।

প্রত্যক্ষদোষীরা জানায়, তার মোটরসাইকেলের অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে সে হাত এবং পায়ে মারাত্মক আঘাত পান। প্রায় অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাড়ি যোগে সোনামুখীতে নিয়ে গেলে লোকজন ও স্বজনরা মিলে ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা দেখে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কাজিপুরের বিভিন্ন মহল। এবং তার পরিবারের লোকজন সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com