1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
একটি শ্রেণি সৃষ্টি হয়েছে যারা পরিবেশকে নষ্ট করতে চায়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

একটি শ্রেণি সৃষ্টি হয়েছে যারা পরিবেশকে নষ্ট করতে চায়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যারা মিথ্যা কথা বলে মিথ্যা প্রচারণা করে তাদেরকে প্রশ্রয় দেয়া যাবে না। আজ দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ একটা শ্রেণি সৃষ্টি হয়েছে যারা পরিবেশকে নষ্ট করতে চায়। দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছে।

শুক্রবার বিকেলে সদর পৌর শহরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণবাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ঢেউটিন চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ১৭/১৮ বছর ধরে বিএনপি আন্দোলন করেছে। শেষে ছাত্র জনতা একসাথে আন্দোলন করেছে। এই আন্দোলনে যারা জান দিয়েছে প্রাণ দিয়েছে তাদের কথা মনে রাখতে হবে। আমরা সকলের সহযোগিতায় এই এই দেশটাকে কিভাবে আরো সামনের দিকে নিয়ে যায় সেটা ভাবা হচ্ছে। দেশের মানুষ যেন ভালোভাবে থাকতে পারে সেটা নিয়ে কাজ করছে সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রকিবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন‌, জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ অন্যান্যরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com