1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর গণসংযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৭০ বার

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু ৩ রা মে ( রবিবার ) বিকেলে খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পোলেরহাট, শ্রীফলতলা ও ওয়াবদার মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বিভিন্ন দোকানপাট, পথচারী ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা ও স্থানীয় সমস্যাগুলো সমাধানে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।

তার সাথে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মো. মাসুদ, নয়ন মোড়ল, রয়েল ফকির, নিয়াম মল্লিক, ফারুক, জুম্মান, টুটুল, মজিবুর, শাহাজাহান, মুসা সরদার, রিয়াজ, আকাশ, জাকির, আলমগীর, সোহেল ও জাহিদ মল্লিক প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com