1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর গণসংযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮২ বার

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে খুলনার রূপসা উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু রূপসার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বুধবার ( ৬ মে ) বিকালে তিনি টিএসবি ইউনিয়নের থানার মোড় বাজার, গাজীর দোকান, ফুলতলা এবং আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, আমি দীর্ঘদিন দলের দুঃসময়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। বহু মামলা-হামলার শিকার হয়েছি এবং জেল খেটেছি। আপনারা বিগত নির্বাচনে আপনাদের ভোটে খুলনা-৪ আসনের প্রিয় নেতা আজিজুল বারী হেলালকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তিনি আপনাদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে রূপসাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, আপনাদের দোয়ায় দল আমাকে মনোনয়ন দিলে এবং আমি নির্বাচিত হলে রূপসাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। এই অবহেলিত অঞ্চলের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করবো। রূপসা একটি সম্ভাবনাময় জনপদ। এখানে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের আরও উন্নয়ন প্রয়োজন। আমি নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করবো। পাশাপাশি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রূপসা গড়ে তুলতে কাজ করবো।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাদশা জমাদ্দার, খান আলিম হাসান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ খান, নয়ন মোড়ল, মো. মাসুদ হোসেন, মো. রয়েল, জিএম রাজীব, টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ শিকারি, সদস্য সচিব নাঈম আহম্মেদ, বিএনপি নেতা জিয়া খান, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম রসূল, মাহমুদ খান, সোহান হাওলাদার, ইব্রাহিম শেখ, জাহিদ শেখ, রাতুল কাজী, কাজী অমিত হাসান, মো. আবু তালেব, ইয়াসিন হাওলাদার, মিরাজুল শেখ, তামিম প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com