1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নবীগঞ্জে ইঁদুরের বিষপানে এক যুবকের মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নবীগঞ্জে ইঁদুরের বিষপানে এক যুবকের মৃত্যু

স্বপন রবি দাস, হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৮ বার

হবিগঞ্জের নবীগঞ্জে ইঁদুরের বিষপানে হামিদুর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের চরগাঁও গ্রামের ইসলাবাদ ভূমিহীন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হামিদুর রহমান ওই গ্রামের হাফিজ মিয়ার ছেলে।পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হামিদুর স্থানীয় বাজারে যান। পরে বাড়িতে ফিরে এসে তিনি ইঁদুরের বিষপান করেছেন বলে পরিবারের সদস্যদের জানান। এ সময় পরিবারের লোকজন দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম মনঞ্জুরুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইননুগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com