1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭১ বার

দেশের কথা, মানুষের পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের ডাক পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার বিকেলে পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সেখানে এক আলোচনা সভায় দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, কারুপণ্যের পরিচালক ও নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ, করনেট সাংস্কৃতিক সংসদের জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, রেনেটা ফার্মাসিটিক্যালের ডিএসএম আব্দুল আলিম, চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জয় মহন্ত অলকসহ অন্যান্যরা।

সেখানে অতিথিরা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মুক্ত গণমাধ্যমের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। দৈনিক ভোরের ডাক পত্রিকা সহ দেশের সকল পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া দেশ ও জনগণের কল্যাণে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরও এক ধাপ এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা বক্তৃতা শেষে কেক কেটে পত্রিকার জন্মদিন পালন করা হয়।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com