
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস মোফাজ্জল হোসেন, ঠাকুরগাঁও জেলা কমিশনার রহিমা চৌধুরী, স্থানীয় কমিশনার মনোয়ারা বেগম লিলি, জেলা সম্পাদিকা কানন চক্রবর্তী, জেলা কোষাধ্যক্ষ সালেহা খাতুন, ওয়ারেন্ট গাইডার আজিজা আক্তার জাহান, সদস্য প্রীতি গাঙ্গুলীসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক রফিকুল হক বলেন, প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রমে সকলকে একসাথে কাজ করতে হবে। সেই সাথে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধান শিক্ষকদের দিকনির্দেশনা দেয়া হয়। সেখানে জেলার ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন প্রধান শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহণ করেন।