
ঠাকুরগাঁও কারুপণ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা নারগুন ইউনিয়নের পূর্ব মালেক পাড়া গ্রামে কারুপণ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ ভিন্ন ট্রেড এর ১ম, ২য়, ও ৩য় ব্যাচ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
কারুপণ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক চন্দনা ঘোষের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ সহ অন্যান্যরা।
সেখানে জেলা প্রশাসক বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আজ দেশে অসংখ্য ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠিত হয়েছে যেটা প্রশংসনীয়।
আলোচনা সভা শেষ প্রতিষ্ঠানটির ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।