
ঠাকুরগাঁওয়ে জেলার ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদরের সালন্দর এলাকায় মানব কল্যাণ পরিষদের হলরুম এমইপি এর আয়োজনে ইলেকট্রিশিয়ান দের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিউদ্দিন মুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমইপি গ্রুপের রংপুর ডিভিশনের ম্যানেজার শফিকুল ইসলাম শিপন এছাড়া আরো বক্তব্য রাখেন দিনাজপুর ম্যানেজার আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁওয়ের ফিল্ড অফিসার আশরাফুল আলম, গ্রুপের পরিবেশক ও মাহিন ইলেকট্রিকের প্রোপাইটার ইমরান হোসেনসহ অন্যান্যরা। সেখানে জেলার ১০০ জন ব্যবসায়ী ও ইলেকট্রিশিয়ান উপস্থিত ছিলেন। সেখানে ইলেকট্রিক্যাল পণ্যের বিষয় নিয়ে আলোচনা করা হয়।