1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মিথ্যা মামলায় কারাবন্দি সাংবাদিক সামছুল হক জনি: প্রতিবাদের ঝড় - Youth Tv news
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মিথ্যা মামলায় কারাবন্দি সাংবাদিক সামছুল হক জনি: প্রতিবাদের ঝড়

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩০ বার

সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরায় বারবার নির্যাতনের শিকার হচ্ছেন সাহসী বগুড়া’র সাংবাদিক সামছুল হক জনি। তার বিরুদ্ধে ফাঁসিবাদী কায়দায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে জেল হাজতে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সচেতন মহল ও সহকর্মীদের দাবি, সাংবাদিক সামছুল হক জনির বিরুদ্ধে চার থেকে পাঁচটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে শুধুমাত্র তার কণ্ঠরোধ করতে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে পরিকল্পিতভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এদিকে তার মুক্তির দাবিতে বিভিন্ন মহলে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাংবাদিক জনির মুক্তি চেয়ে চলছে ব্যাপক আলোচনা। মানবাধিকারকর্মী ও গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, একজন সাংবাদিকের কলম থামাতে মিথ্যা মামলা ও কারাবন্দি করার সংস্কৃতি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

প্রতিবাদকারীরা অবিলম্বে সাংবাদিক সামছুল হক জনির বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com