
বুধবার (২০ মে) বেলা ১১টায় থালতা মাঝগ্রাম (বাঁশো) ইউনিয়ন পরিষদ চত্বরে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, সচিব আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুদ রানা মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেদেনা বিবি, পুতুল রানী, বিলকিস বেগম, ইউপি সদস্য গোলাম মোস্তফা, আব্দুল হালিম, মুকুল হোসেন, শামসুর রহমান, আক্কাস আলী, সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন, ফজলুর রহমান, কায়সার রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি সহায়তার অংশ হিসেবে ইউনিয়নের দুস্থ, অসচ্ছল ও অতি দরিদ্র পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।