1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাণীরহাট মেলায় অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাণীরহাট মেলায় অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬০ বার

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী রাণীরহাট বাজারে।

রাণীরহাট মেলাকে ঘিরে টিকিট বিক্রির মাধ্যমে অশ্লীল নৃত্যের আয়োজনের প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে।

আগামী বৃহস্পতিবার (২১ মে) থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে এবং সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেলা উপলক্ষে বিশালপুর ইউনিয়নের অংশে কয়েকটি এবং তালম ইউনিয়নের অংশে একটি প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, এসব প্যান্ডেলে টিকিটের বিনিময়ে আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশনের আয়োজন করা হচ্ছে।
বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, রাণীরহাট বাজার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জনপদ। বাজারটিতে একটি সুনামধন্য মাদ্রাসা ও মসজিদ রয়েছে। এমন ধর্মীয় ও সামাজিক পরিবেশের পাশে অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ডের আয়োজন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা মনে করছেন, মেলার নামে এ ধরনের কার্যক্রম স্থানীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও পারিবারিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, মেলার আড়ালে জুয়া, অশ্লীল নৃত্য ও বিভিন্ন অসামাজিক কার্যক্রম পরিচালিত হলে তরুণ সমাজ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিশেষ করে কিশোর ও যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মন্তব্য করেন। পাশাপাশি এসব কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
তারা রাজশাহী বিভাগীয় কমিশনার, বগুড়া জেলা প্রশাসক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শেরপুর উপজেলা প্রশাসন এবং তাড়াশ উপজেলা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তাদের ভাষ্য, মেলার নামে কোনো ধরনের অশালীন, অনৈতিক কিংবা সমাজবিরোধী কার্যক্রম পরিচালিত হতে দেওয়া উচিত নয়। প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এসব আয়োজন বন্ধ করা এখন সময়ের দাবি।

এলাকাবাসী আশা করছেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং ঐতিহ্যবাহী রাণীরহাট মেলার সুষ্ঠু, সুন্দর ও পারিবারিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com